Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link

Search Suggest

Open up

কেন্দ্র রাজ্য লিস্টেড ST এবং কুড়মি ভীতি হওয়ার কারণ

ঘাঘর_ঘেরা,কুড়মি_আন্দোলন,পুরুলিয়া খবর,10th Pass Result2023,Kurmi Community,12 exam,kurmi অন্দলোলের বিরোধে কে কে আছে

কেন্দ্র - রাজ্য  - লিস্টেড ST এবং কুড়মি ভীতি ::-


বর্তমানে কুড়মিরা বৃহত্তর আন্দোলনে নেমেছে। এই আন্দোলন কিন্তু আজকের নয়।  ব্রিটিশ ভারতে কুড়মি সম্প্রদায় ছিল প্রিমিটিভ ট্রাইব, ট্রাইব, এনিমিস্ট প্রভৃতি সময় সময় বদলানো আদিবাসীদের সঙ্গায়। এর পর ভারত স্বাধীন হল। রচিত হল সংবিধান। দেশের আদিবাসীদের জন্য ক্যাটাগরি করা হল সিডিউল ট্রাইব (ST) । ব্রিটিশ ভারতের বিভিন্ন নথি বা জন গণনার রিপোর্টে কুড়মি, সাঁওতাল সহ 13 টি জনজাতি ছিল।  1950 সালের 6ই সেপ্টেম্বর সেই লিস্ট ধরেই ST তালিকা প্রকাশিত হয়। কিন্তু দেখা গেল 13 টির মধ্যে 12 টি সংযুক্ত হলেও কুড়মিদের বাদ দেওয়া হয়। এক প্রশ্নের জবাবে তৎকালীন নেহরুসরকার এটাকে প্রিন্টিং মিসটেক বলে চালিয়ে দেয়। এর প্রতিবাদে 60 এর দশক থেকেই নানা ভাবে কুড়মিরা প্রতিবাদ ও আবেদন নিবেদন করে আসছে। কিন্তু কোনো ফল না হওয়ায় আজ তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে রেল ও সড়ক অবরোধে নেমেছে। 




এর প্রতিকারে রাজ্য সরকার নিশ্চুপ, কেন্দ্র সরকারও কোনো দায় নিতে চাইছে না। আবার কিছু স্বার্যান্বেষী মানুষ অন্যান্য লিস্টেড আদিবাসীদের কুড়মি বিরোধিতায় নামিয়েছে। এখন এই ভীতির কারণগুলো সংক্ষেপে খুঁজার চেষ্টা করবো।


কেন্দ্রীয় সরকারের ভয়ের কারন --


ঝাড়খণ্ডের প্রায় 24% কুড়মি এবং প্রায় 27% অন্যান্য st  অর্থাৎ প্রায় 51% ।  ঝাড়খন্ড নাগাল্যান্ড, মনিপুর, মিজোরামের মতো ফিফ্থ সিডিউল রাজ্য হবে। কেন্দ্রের অধিকার খর্ব হবে। যার প্রভাব পড়বে ঝাড়খণ্ডের খনি, শিল্প ও পুঁজি পতিদের উপর। বেশি জমির মালিক কুড়মি দের জমি আর সহজে মিলবে না।

তাছাড়া দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টায় প্রভাব পড়বে।


রাজ্য সরকারের ভয়ের কারন :-


কুড়মি বহুল জঙ্গল মহলে কুড়মি st হলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার জঙ্গল মহল অঞ্চল আদিবাসী প্রায় 90% এ দাঁড়াবে। তাতে  গোর্খা দের মতো স্বশাসিত পরিষদ দাবি করতে পারে। তাছাড়া গ্রেটার ঝাড়খণ্ডের ভয়ও পাচ্ছে। সর্বোপরি এখানকার বলি, মাটি, মোরাম, পাথরের উপর সরকারী নিয়ন্ত্রণ হারানোর ভয়ও তাদের ভাবাচ্ছে।



লিস্টেড ST দের ভয় :-


কুড়মি দের প্রতি লিস্টেড ST দের বিরোধিতা যতটা না সামাজিক তার চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধিতা করছে বংশ পরম্পরায় সংরক্ষণ ভোগকরা কিছু এলিট ST মানুষ । যারা সমাজ নয় নিজেদের কথাটাই ভাবে। ছোটনাগপুর অঞ্চলে শত শত বছর কুড়মি সহ সকল জাতি উপজাতি সমুদায় হড়মিতান ও হিতমিতান  হিসেবে মিলেমিশে রয়েছে। ব্রিটিশরাও এদের বিভাজিত করতে পারেনি। ঝাড়খন্ড আন্দোলনও তারা মিলেমিশে করেছে। সেসময় সকলেই কুড়মিদের অধিকারের আন্দোলনকে সমর্থন করেছিল। এখনো বেশিরভাগ করছে। কিন্তু একশ্রেণীর সুবিধাবাদী মানুষ জেনে বুঝে বিরোধিতায় নেমেছে। তারা অপপ্রচার করছে যে কুড়মিরা তাদের ভাগে ভাগ বসবে। কিন্তু এর সুদূর প্রসারী সুফলটা নিয়ে বলছে না। সিক্সথ সিডিউল বা স্বশাসিত অঞ্চল সম্পর্কে তাদের ধারনাই নেই। কুড়মিরা আদিবাসী ছিল এখনও তাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য বজায় আছে। তারাও জানে কিন্তু তবুও না জানার ভান করছে। 


একটি সমাজ আজ 73  ধরে তাদের জাতিসত্ত্বার অধিকার ফিরে পাওয়ার সাংবিধানিক লড়াই লড়ছে কোন প্রমাণ ছাড়াই। এটা কখনো হতে পারে??

 আছে অবশ্যই✊✊💪


ঘাঘর_ঘেরা 

জুয়ান_মনে_উঠুক_ঝড়  

কুড়মি_আন্দোলন 

হলুদ_ঝড় 

Post a Comment